মোটরসাইকেলসহ তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাঁধন, সজীব ও আহসান। এঁদের বাড়ি শহরের কমলাপুর মহল্লায়। তাঁদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, তাঁদের গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।