মোটরসাইকেলে আরোহী বহন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে বলে আজ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মতিয়ার রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলে চালকের সঙ্গে অন্য আরোহী চড়ে পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে। তাই ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধকল্পে’ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুসারে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।