মোটরসাইকেলে আরোহী বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট) মতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুসারে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ওই দিন বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলে চালকের সঙ্গে অন্য আরোহী চড়ে পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে। তাই ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধকল্পে’ মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।