মোটরসাইকেলের আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজার এলাকায় গতকাল রোববার কাভার্ড ভ্যানের চাপায় মাহবুব হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাপাসিয়া থানার এসআই ওসমান গণি বলেন, উপজেলার ভূঁইয়া মার্কেট এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে মাহবুব হোসেন বিভিন্ন দোকানে মোবাইল ফোনের যন্ত্রাংশ সরবরাহ করতেন। গতকাল দুপুর ১২টার দিকে মাহবুব মোটরসাইকেলে করে যন্ত্রাংশ বিক্রির জন্য বের হন। কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।