মোটরসাইকেলের চাপায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের চাপায় নিহত হয়েছেন গৃহবধূ ফরিদা বেগম (৪৫)। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার হোগলাকান্দি বাসস্ট্যান্ডের কাছে। নিহত ফরিদার বাড়ি আজিমনগর ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে।ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীনে আলম জানান, ফরিদা বেগম একটি অটোবাইকের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। সে সময় খুলনার দিক থেকে ভাঙ্গামুখী দুই যুবক বেপরোয়া ভঙ্গিতে ওই জায়গা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো ফরিদা বেগমের শরীরের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এর ফলে ফরিদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। ফরিদা বেগমের স্বামী শামসু হাওলাদার জানান, গত শুক্রবার ফরিদা বেগম তাঁর মেয়ের বাড়ি ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি মহল্লায় বেড়াতে এসেছিলেন। রোববার বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।