মোটরসাইকেলের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে মোটর-সাইকেলের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ ঘাতক মোটর-সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালপুর-গোপালপুর সড়কের বৈদ্যনাথপুরে একটি মোটরসাইকেল সারেজান বেওয়া (৬০) নামের একজন বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী।