মোটরসাইকেলের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মোটরসাইকেলের চাপায় এক শিশু নিহত ও চালক আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার আজুগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম বুলবুল (৪)। সে আজুগড়া গ্রামের আলামিনের ছেলে।উপজেলার এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, গতকাল বুধবার বিকেল চারটার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেলকুচিগামী একটি মোটরসাইকেল বুলবুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় মোটরসাইকেলটি উল্টে গেলে এর চালক সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চালকের নাম ও পরিচয় জানা যায়নি।