প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার উজ্জ্বল মিয়া (৪০) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি দেওয়ানগঞ্জ বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল মিয়া দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের চরকালিকাপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।