মোটরসাইকেলের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেলের ধাক্কায় আরফান আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার পারিল গ্রামের চাল ব্যবসায়ী আরফান আলী বাইসাইকেল নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। রফিকনগর গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জহুরুল ইসলামকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করে স্থানীয় লোকজন। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, জহুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।