মোটরসাইকেলের ধাক্কায় হাতিরঝিলে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিলে গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় নূরুল ইসলাম (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে মগবাজারের ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সঙ্গে মগবাজারের আমবাগান এলাকায় থাকত নূরুল। গতকাল বিকেলে সে আমবাগানসংলগ্ন হাতিরঝিলে ঘুড়ি উড়ানো দেখতে যায়। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূরুলের বাবা জুলহাস ব্যাপারী হাইকোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী। দুই ভাই এক বোনের মধ্যে নূরুল ছিল দ্বিতীয়।