মোটরসাইকেলের ধাক্কায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। গত রোববার রাতে ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি অনুষদের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আসিফ মোশাররফ রোববার রাত আটটার দিকে ক্যাম্পাসের পাশের এলাকা থেকে টিউশনি করে হলে ফিরছিলেন। সে সময় বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল আসিফকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আসিফ তাঁর ডান হাতে মারাত্মক আঘাত পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি