মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রহিম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা শিবদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের শিবদীঘি এলাকায় বাইসাইকেলে করে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক মো. জুয়েল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল ও আবদুর রহিম উভয়েরই বাড়ি উপজেলার সন্ধ্যারই গ্রামে।