মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বউবাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. হাশেম (৫৮)। তিনি হালিশহর থানাধীন পশ্চিম রামপুরার ২৬ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল হাশেমকে ধাক্কা দেয়। অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।