মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বার-চেয়ারম্যানঘাট সড়কের কলোনি রাস্তার মাথা নামক স্থানে গতকাল শুক্রবার সকালে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. কালু মিয়া ওরফে কালু বেপারী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি সুবর্ণচরের ভূঁইয়ারহাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক নয়টার দিকে ভূঁইয়ারহাট থেকে চর জব্বার অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল উল্লিখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় পথচারী কালু বেপারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় কালু বেপারীকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সুবর্ণচরের চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, বিষয়টি সম্পর্কে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।