মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে গতকাল শুক্রবার সকালে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি থান কাপড়ের ব্যবসায়ী ছিলেন। গুলশান থানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের সামনে চলন্ত একটি মোটরসাইকেল রমজান আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সপরিবারে উত্তর বাড্ডায় থাকতেন। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়েছে।