মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের শাপলা চত্বরে গতকাল সোমবার মোটরসাইকেলের ধাক্কায় কাবিল উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শাপলা চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাবিল উদ্দিনকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।