মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাইমপুর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় ফুলেছা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এলাকাবাসী মোটরসাইকেলচালক রহমত উল্লাহকে পুলিশের কাছে সোপর্দ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় ফুলেছা বেগম ঘটনাস্থলেই মারা যান।