মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার সোনাখালী এলাকায় গতকাল সোমবার মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি সোনাখালী গ্রামের মৃত এন্তাজ আলী গাজীর স্ত্রী।প্রতিবেশী তৌহিদুল ইসলাম জানান, গতকাল সকালে ১০টার দিকে ফাতেমা বেগম তাঁর মেয়ে জাহানারাকে নিয়ে উপজেলা সদরের যাদবপুর গ্রামে জামাতা নজরুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। মা-মেয়ে বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম গুরুতর আহত হন। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।