প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের বেড়িবাঁধে মোটরসাইকেলের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের শিশু মাহিউজ্জামান প্রাণ হারিয়েছে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। পুলিশ জানায়, মাহিউজ্জামান তার মা-বাবার সঙ্গে মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাটের এইচ ব্লকের ২/৩ নম্বর বাসায় থাকত। সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে সে আহত হয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে গেছেন। দুই ভাইয়ের মধ্যে মাহিউজ্জামান বড় ছিল।
নিজস্ব প্রতিবেদক