মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলের হালিমা দিঘিরপাড় এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা মোটরসাইকেলের আরোহী। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভিমপুর গ্রামের আবুল ফুজায়িল (২৪) ও মো. রাকিব (২২) এবং সুন্দলপুর গ্রামের মো. নাছির উদ্দিন। দুর্ঘটনায় হরেকৃষ্ণপুর গ্রামের সাঈদুজ্জামান রায়হান (২৬) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে চাটখিল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সোনাইমুড়ী অভিমুখী একটি মোটরসাইলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
চাটখিল থানার ওসি মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।