মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল শনিবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটির চালক কোহিনুর ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক আয়নাল হোসেন আহত হয়েছেন।কোহিনুরের বাড়ি উপজেলার আরুয়া ইউনিয়নের আরুয়া গ্রামে। তিনি মৃত খালেক গাজীর ছেলে।আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুর রহমান খান প্রথম আলোকে বলেন, উপজেলার রূপসা-মাচাইন সড়কের খানপুর এলাকায় ওই দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কোহিনুর গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আয়নালকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।