বরগুনার আমতলী উপজেলার কোরবানির পশুর হাটগুলোতে কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর আধিক্য দেখা যাচ্ছে। ব্যাপারিদের দেখাদেখি বেশি লাভের আশায় স্থানীয় লোকজনও নিষিদ্ধ বড়ি খাইয়ে ও ইনজেকশন প্রয়োগ করে গরু মোটাতাজা করার প্রতিযোগিতায় নেমেছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।একজন গ্রাম্য পশুচিকির্যাসক জানান, কোরবানির ঈদের আগে গরু বিক্রি করেন—এমন অধিকাংশ গরুর মালিকই দ্রুত সময়ে গরু মোটাতাজা করার দিকে ঝুঁকে পড়ছেন। তাঁরা রমজান মাসের পরপরই বেছে বেছে দুর্বল গরু কিনে ভারতীয় ডেক্সামেথাসন ও ডেক্সাভেট-জাতীয় বড়ি খাওয়ানো শুরু করেন। এতে কিছুদিনের মধ্যে গরু মোটা হয়ে যায়।বগী গ্রামের আক্কাস জানান, তিনি দেড় মাস আগে দুটি বাছুর গরু কিনে গ্রাম্য পশুচিকির্যাসকদের পরামর্শে অন্যান্য খাবারের পাশাপাশি বড়ি খাওয়াচ্ছেন। এতে গরুগুলো বেশ মোটাতাজা হয়ে গেছে। তিনি গরু দুটি ঈদের আগে বেশি দামে বিক্রির আশা করছেন। তবে কী বড়ি খাইয়েছেন, এর নাম জানেন না তিনি। আমতলী পৌরসভার পশুর হাটে আসা নোয়াখালীর গরুর ব্যাপারি সিরাজ, সেলিম, ইলিয়াস জানান, কম বয়সী বলদ-বাছুরকে চোরাই পথে ভারত থেকে আসা ডেক্সামেথাসন-জাতীয় বড়ি ও ইনজেকশন প্রয়োগ করা হয়। এতে কিছুদিনের মধ্যেই গরু মোটা হয়ে যায়। দ্রুত মোটাতাজা হওয়া গরুগুলোকে দ্রুত বিক্রি করতে হয়, তা না হলে এগুলোর মারা যাওয়ার সম্ভাবনা থাকে।আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, নিষিদ্ধ এসব ওষুধ প্রয়োগের ফলে পশুর যকৃর্যা ও বৃক্কতে পানি জমে মারাত্মক ক্ষতি হয়। এই পানি স্বাভাবিকভাবে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় গরু রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে ও অল্প দিনে মারা যায়। তিনি আরও জানান, পশুর স্বাস্থ্য ভালো করার জন্য কৃমিনাশক বড়ি ও পুষ্টিকর খাবার দেওয়াই যথেষ্ট। কৃত্রিম উপায়ে মোটা করা গরুর শরীরে আঙুল দিয়ে চাপ দিলে শরীরের ওই অংশের মাংসপেশি অস্বাভাবিক দেবে যাবে। গরু কেনার আগে ক্রেতাদের বিষয়টি লক্ষ করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মদন জি পাল জানান, অতিরিক্ত মাত্রায় ডেক্সামেথাসন-জাতীয় ওষুধ খাইয়ে গরুকে মোটা করা হলে গরুর মাংসে দীর্ঘ সময় ওষুধের ক্রিয়া থেকে যায়, যা খেলে মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।