মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার সাহিত্যিক আবু জাফরের লেখা শিশু-কিশোরদের গল্পের বই মামা কাহিনী ও অন্যান্য গল্প-এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক ইবনে সিরাজ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বইটির প্রকাশক খুরশিদ বিন আতা। এ ছাড়া সভায় বক্তব্য দেন গাইবান্ধা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি গোবিন্দলাল দাস, ছড়াকার সিদ্দিক আলম, কবি রজতকান্তি বর্মণ, নাট্যকর্মী আরিফুল ইসলাম, সুজন প্রসাদ প্রমুখ।