প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর টাউন হল মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক এ বি এম রমজান আলীর তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উত্তরমেঘ সাহিত্য গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ রেজাউল হক। আলোচনা করেন এ কে এম শহীদুর রহমান, প্রভাষক আহসান হাবীব প্রমুখ। প্রকাশিত গ্রন্থ তিনটি হলো মহানায়ক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বঙ্গ ভান্ডারে বিবিধ রতন এবং শিক্ষা চিন্তন ও অন্যান্য। তিনটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন রংপুর সরকারি কলেজের অধ্যাপক আতাহার আলী খান, পাবনা ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ রকিবুল হাসান ও মাহিগঞ্জ কলেজের শিক্ষক সোহরাব দুলাল।