মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের আলীনগর চা-বাগানে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে প্রকাশিত দিশারী সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আলীনগর চা-বাগান নাচঘরে সংকলনটির মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আছগর ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। দুটি পাতা একটি কুঁড়ি সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সুমন কৈরীর সভাপতিত্বে সজল কৈরীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলুল হক, গণেশ পাত্র, শাহীন আহমদ প্রমুখ।