মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার লেখা ‘কলকাতায় বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হলো পিরোজপুরে। গত সোমবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে অমর সাহা বলেন, বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের টিপাইমুখ বাঁধসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিষয়ের ওপর লেখা স্থান পেয়েছে। তিনি তাঁর লেখা দুটি বই প্রেসক্লাবের পাঠাগারের জন্য এর সাধারণ সম্পাদক ফসিউল ইসলামের হাতে তুলে দেন। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাংবাদিক রেজাউল ইসলাম, জহিরুল হক, শিরিনা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।