প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে ভাষার মাস, অন্যদিকে এ মাসেই প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ। এই দুই বিষয়কে অবলম্বন করেই শিল্পী অরূপ বাউলের নকশায় বাজারে নতুন থলে (ব্যাগ) এনেছে দেশি কাপড়ের প্রতিষ্ঠান ‘ষড়ঋতু’। গতকাল বুধবার বিকেলে সিলেট নগরের লামাবাজার এলাকায় নতুন থলের মোড়ক উন্মোচন করেন মণিপুরি সম্প্রদায়ের শান্তি রানী দেবী, পাত্র সম্প্রদায়ের পান্না পাত্র, চা জনগোষ্ঠীর আলোমণি লোহার, দীপালি গোয়ালা, ওঁরাও সম্প্রদায়ের আদরমণি ওঁরাও, বাঙালি সম্প্রদায়ের কল্পনা দেব পুরকায়স্থ ও শাহানারা বেগম।