মোতালেব প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই প্লাজার চার তলায় আগুন আগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, মোতালেব প্লাজার চার তলার সিলিং থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আগুন জ্বলতে দেখা যাচ্ছে না। ধোঁয়ার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।