মোদিকে খালেদার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও খালেদা জিয়া
নরেন্দ্র মোদি ও খালেদা জিয়া

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিজয়ে দেশটির ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার খালেদা জিয়ার এই অভিনন্দন বার্তা ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়। আজ বেলা পৌনে দুইটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটু আগে এই অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে।’
দলীয় একটি সূত্র জানায়, বিজেপির জয় নিশ্চিত বুঝতে পেরে পুরো ফলাফল প্রকাশিত হওয়ার আগেই বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানানো হয়।