মোদির তীব্র নিন্দা জানালেন ভারতীয় বুদ্ধিজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মোদির এই বিদ্বেষমূলক আচরণ অমানবিক। সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে যাঁরা ক্ষমতায় আসতে চান, তাঁদের প্রত্যাখ্যান করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অর্থনীতিবিদ অশোক মিত্র, ইতিহাসবিদ রোমিলা থাপার, ডি এন ঝা ও ইরফান হাবিব, শিক্ষাবিদ অমিয় কুমার বাগচী হরবংশ মুখিয়া, মুশিরুল হাসান ও প্রভাত পট্টনায়েক, চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব গিরীশ কারনাড, কুমার সাহানি ও সৈয়দ মির্জা, শিল্পী ভিভান সুন্দরম, নীলিমা শেখ ও অর্পণ কাউর, থিয়েটার ব্যক্তিত্ব এম কে রায়না ও অনুরাধা কাপুর এবং সাংবাদিক অন্তরা দেব প্রমুখ।