মোদির শপথে যোগ দিতে দিল্লি গেলেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার সকালে তিনি ঢাকা ছেড়েছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্পিকারের সাক্ষাতের কথা রয়েছে।
কাল সোমবার বিজেপির নেতা নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বনির্ধারিত সফরে জাপান গেছেন। তাঁর পরিবর্তে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২৮ মে বিকেলে ঢাকা ফিরবেন।