মোদির সম্মানে শেখ হাসিনার নৈশভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক নৈশভোজের আয়োজন করেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সদস্যরা নৈশভোজে যোগ দেন। খবর বাসসের।
পরে শেখ হাসিনা, নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীরা বাংলাদেশ ও ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় এসেছেন।