প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে শুরু হয়েছে দুই দিনব্যাপী মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা। খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (কেইউপিএস) এই প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (বিভাগ) প্রয়াত শিক্ষার্থী শ্রীদাম কীর্তনিয়া স্মরণে ‘শ্রীদাম লাইভস...’ শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উন্মুক্ত ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্তের ৩০ জন আলোকচিত্রী ও উৎসাহীদের ৫৪টি মুঠোফোনে তোলা আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।