মোবাইল ব্যাংকিং প্রচারণার স্বীকৃতি পেল মাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞাপন সংস্থা মাত্রা ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং ক্যাম্পেইনের জন্য ২০১২ সালের মার্কেটিং ক্যাম্পেইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সংবাদপত্র, টেলিভিশন, আউটডোরসহ বিভিন্ন মাধ্যমে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং সম্পর্কে মানুষকে অবহিত ও সচেতন করে সমাজের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক সেবার আওতায় আনার ইতিবাচক প্রচারণার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেল মাত্রা।
ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সম্প্রতি একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গ্লোবাল অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় মাত্রাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজ্ঞপ্তি।