মোবারকের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ ২০ মে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছে। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২০ মে দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মোবারকের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম। সূচনা বক্তব্যে তিনি মোবারকের বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগ বিস্তারিত পড়ে শোনান। পরে সাক্ষ্য গ্রহণের জন্য ২০ মে দিন ধার্য করা হয়।