প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মোমবাতি বিক্রি হয়েছে। গ্রিড বিপর্যয়ের কারণে এদিন বাংলাদেশের অন্যান্য জায়গার মতো ফরিদপুরেও বিদ্যুৎ ছিল না। শহরের পাইকারি মোমবাতি বিক্রেতা পলাশ চন্দ্র রায় বলেন, তিনি একাই খুচরা বিক্রেতাদের কাছে দেড় লাখ টাকার মোমবাতি বিক্রি করেছেন। সরকারি তিতুমীর মার্কেটের আল-মদিনা দোকানের স্বত্বাধিকারী মো. সেলিম বলেন, মানুষজন লাইন দিয়ে মোমবাতি কিনেছে। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয় দোকানিদের।