মোমবাতি জ্বেলে কালরাত স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াল রাতকে স্মরণ করেছে নড়াইলবাসী। প্রথম আলোর নড়াইল বন্ধুসভার উদ্যোগে ওই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি, আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় বিদ্যালয় মাঠে মোমবাতি জ্বালানো কর্মসূচির উদ্বোধন করেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন। মোমবাতি প্রজ্বালনের সঙ্গে সঙ্গে মাঠের এক কোনায় মঞ্চে শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক গণসংগীত। অনুষ্ঠান চলে মোমবাতি জ্বলার সময় পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আবেদিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সি হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম প্রমুখ।
বন্ধুসভার সভাপতি প্রলয় কীর্তনীয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধু মহিউদ্দীন ও তাপসী।