মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বালন করে রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর স্মরণ করল মানবাধিকার ও আইনগত সহায়তাকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গত বৃহস্পতিবার রাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বালন করে সংহতি সমাবেশও হয়। ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।