মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশে ভূমিকম্পে হতাহতদের জন্য মোমবাতি প্রজ্বালন করে প্রার্থনা করলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে অধ্যয়নরত তিন শতাধিক নেপালি শিক্ষার্থী। গত সোমবার রাত আটটায় মেডিকেল কলেজের বৈদেশিক আবাসিক হলে মোমবাতি প্রজ্বালন করেন তাঁরা। প্রায় আধঘণ্টা মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ও প্রার্থনা করেন শিক্ষার্থীরা। নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনায় সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। নেপালি শিক্ষার্থী সুশীল কেছি জানান, দেশে যোগাযোগ করে স্বস্তির খবর পাওয়া যাবে না বলেই তাঁরা নীরবে এ কর্মসূচি পালন করছেন। রাতে মোমবাতি প্রজ্বালনের আগে দিনে সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা অর্থ সংগ্রহ করেন।