মোমবাতির আলোয় পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি কেন্দ্রে গতকাল রোববার মোমবাতির আলোয় জেএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়েছে।ওই কক্ষের শিক্ষকেরা জানান, জেএসসি পরীক্ষায় ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭১ জন অংশ নিয়েছে। এ কেন্দ্রে কক্ষ রয়েছে নয়টি। গতকাল রোববার ছিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। লোডশেডিং চলায় ৩ নম্বর কক্ষে আবছা অন্ধকার থাকায় আলোর স্বল্পতার কারণে আটটি মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।