প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবিক সংস্কৃতির আলোয় জাগো, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগানে ফেনীতে উদীচীর অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মোমেনুল হককে সভাপতি ও মানিক কর্মকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
সকালে শহরের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা উদীচীর উপদেষ্টা সাংবাদিক আবু তাহের।
জেলা সভাপতি রায়হান খানের সভাপতিত্বে ও রাজীব মজুমদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধর, ফরিদ উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ফয়েজুল হক মিলকী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোমেনুল হক, জেলা নেত্রী মৌসুমী সোম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।