মোরশেদ খানের সাজা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোট তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন। জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন মোরশেদ খানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে। ওই মামলায় ২০০৮ সালের ৪ আগস্ট বিচারিক আদালতের রায়ে তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে গতকাল হাইকোর্ট তা মঞ্জুর করে বিচারিক আদালতের সাজার রায় বাতিল ঘোষণা করেন।