মোরেলগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের সোনাখালী গ্রামে মাছের একটি ঘের থেকে গত বৃহস্পতিবার রাতে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই ঘেরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন সোনাখালী গ্রামের আবদুল কাইয়ুম (৩২) ও জাহাঙ্গীর হোসেন (৩৫)। তাঁদের গতকাল শুক্রবার বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সোনাখালী গ্রামের জালাল শরীফের চিংড়িঘেরে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ঘেরের একটি স্থানে গোলপাতার স্তূপের নিচে লুকিয়ে রাখা দেশে তৈরি একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করে। অস্ত্র ও গুলি পাওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে ওই ঘেরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।