মোরেলগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের সোনাখালী গ্রামে মাছের একটি ঘের থেকে গত বৃহস্পতিবার রাতে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই ঘেরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন সোনাখালী গ্রামের আবদুল কাইয়ুম (৩২) ও জাহাঙ্গীর হোসেন (৩৫)। তাঁদের গতকাল শুক্রবার বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।