মোরেলগঞ্জে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বৈলপুর গ্রামে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গতকাল বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের আযিম কাজী (৩৫) ও সুমন শেখ (২৫)।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, গ্রেপ্তার করা দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হবে।আযিম ও সুমন ২০০৭ সালে শ্রীপুর গ্রামে মৃণাল নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তাঁরা ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।উল্লেখ্য, গত সোমবার সকালে বৈলপুর গ্রামের একটি বাড়ি থেকে আবদুল হক মাঝি, তাঁর স্ত্রী রাবেয়া বেগম ও তাঁদের ১১ বছরের মেয়ে আসমা আক্তারের লাশ উদ্ধার করে মোরেলগঞ্জ থানার পুলিশ।