মোরেলগঞ্জে বজ্রপাতে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ও রাজৈর গ্রামে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ওই দুজনের মৃত্যু হয়।
তাঁরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইয়াছিন শেখ ও একই উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের রাজৈর গ্রামের মনির খান (৩০)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের বরাত দিয়ে মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম রাত সাড়ে আটটার দিকে এই প্রতিবেদককে বলেন, ‘সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলায় আকস্মিক ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়। এই সময় তারা দুজন বাড়ির বাইরে ছিলেন।’