মোরেলগঞ্জে বাস খাদে পড়ে মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নুরুল আমিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে বাগেরহাট-মোরেলঞ্জসড়কের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলায় এই দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বকুলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নুরুল আমিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।জেলা প্রশাসনের মাধ্যমে নুরুল আমিনের ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুরুল আমিন মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের বাসিন্দা।