মোরেলগঞ্জে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে রিনা আক্তার (১৪) নামে এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরঘাট গ্রামের মোস্তফা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। রিনা আক্তার ওই গ্রামের মোস্তফা ফকিরের মেয়ে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের মনির ভূঁইয়া নামে একজনকে আটক করা হয়েছে। ঘেরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।