মোল্যা নজরুল ডিএমপি সদর দপ্তরেসংযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশের আলোচিত উপকমিশনার মোল্যা নজরুল ইসলামকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যায় তিনি ডিএমপির প্ররক্ষা (প্রটেকশন) বিভাগে কর্মরত উপকমিশনার মোল্যা নজরুলকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেন।
ব্যবসায়ী আবিদুল ইসলামের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর গত শনিবার ডিবির মোল্যা নজরুলকে ডিএমপির প্ররক্ষা বিভাগে (প্রটেকশন) বদলি করা হয়।