মোল্যা নজরুলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপকমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার এ বিষয়ে অনুসন্ধান করার জন্য দুদকের উপপরিচালক নাসিম আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোল্যা নজরুলের বিরুদ্ধে নড়াইলের সরকারদলীয় সাংসদ কবিরুল হকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদক থেকে জানানো হয়। ওই সাংসদ একই অভিযোগ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জমা দিয়েছিলেন। অভিযোগে বলা হয়, গত ৬ এপ্রিল রাতে আবিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গুলশানের বাসা থেকে বিনা কারণে ধরে নিয়ে যায় ডিবি। এক কোটি টাকা ঘুষ নিয়ে তাঁকে পরদিন ছেড়ে দেন ডিবির তৎকালীন উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম।